✨ দু‘আ : মুমিনের শক্তি, ইবাদতের প্রাণ ✨
মুমিন বান্দার জীবনে দু‘আ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দুনিয়া ও আখিরাতে সকল আশা-আকাঙ্ক্ষা পূরণ হওয়া, সব ধরনের কল্যাণ ও মঙ্গল লাভ করা এবং সর্বপ্রকার বালা-মুসীবত, অকল্যাণ ও অমঙ্গল থেকে নিরাপদ থাকার অন্যতম মাধ্যম হচ্ছে দু‘আ।
বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দু‘আ করে—তখন আল্লাহ তার ডাকে সাড়া দেন, তার দু‘আ কবুল করেন, তার প্রতি সন্তুষ্ট হন, তার গুনাহ ক্ষমা করেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন—
اُدْعُوْنِيْ اَسْتَجِبْ لَكُمْ اِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِيْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ
অর্থ: “তোমরা আমার কাছে দু‘আ করো, আমি তোমাদের দু‘আ কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকবে, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।”
📖 (সূরা মু’মিন, আয়াত: ৬০)
অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন—
وَاِذَا سَاَلَكَ عِبَادِيْ عَنِّيْ فَاِنِّيْ قَرِيْبٌ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِيْ وَلْيُؤْمِنُوْا بِيْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ
অর্থ: “যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন বলে দিন—নিশ্চয়ই আমি নিকটবর্তী। দু‘আকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার কথায় সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান রাখে, যাতে তারা সঠিক পথপ্রাপ্ত হয়।”
📖 (সূরা বাকারা, আয়াত: ১৮৬)
রাসূলুল্লাহ ﷺ বলেন—
اَلدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ
“দু‘আই হচ্ছে ইবাদত।”
📚 (তিরমিযী, হাদীস: ২৯৬৯)
আরো ইরশাদ করেন—
اَلدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ
“দু‘আ হচ্ছে ইবাদতের মগজ।”
📚 (তিরমিযী, হাদীস: ৩৩৭১)
لَيْسَ شَيْءٌ اَكْرَمَ عَلَى اللهِ تَعَالٰى مِنَ الدُّعَاءِ
“আল্লাহর নিকট দু‘আর চেয়ে অধিক প্রিয় ও মর্যাদাপূর্ণ কোনো জিনিস নেই।”
📚 (তিরমিযী, হাদীস: ৩৩৭০)
مَنْ لَمْ يَسْأَلِ اللهَ يَغْضَبْ عَلَيْهِ
“যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন।”
📚 (তিরমিযী, হাদীস: ৩৩৭৩)
আরো ইরশাদ হয়েছে—
اَلدُّعَاءُ سِلَاحُ الْمُؤْمِنِ وَعِمَادُ الدِّيْنِ وَنُوْرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
“দু‘আ মুমিনের অস্ত্র, দীনের স্তম্ভ এবং আসমান-যমীনের নূর।”
📚 (মুসতাদরাকে হাকেম, হাদীস: ১৮১২)
রাসূলুল্লাহ ﷺ আরো বলেন—
اِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيْبُهُ وَلَا يَرُدُّ الْقَدَرَ اِلَّا الدُّعَاءُ وَلَا يَزِيْدُ فِي الْعُمُرِ اِلَّا الْبِرُّ
“মানুষ তার গুনাহের কারণে রিযিক থেকে বঞ্চিত হয়। দু‘আ ছাড়া তাকদীর পরিবর্তন হয় না এবং নেক কাজ ছাড়া হায়াত বৃদ্ধি পায় না।”
📚 (মুসনাদে আহমাদ, হাদীস: ২২৩৮৬)
مَنْ أُعْطِيَ الدُّعَاءَ لَمْ يُحْرَمِ الْإِجَابَةَ
“যাকে দু‘আ করার তাওফীক দেওয়া হয়, সে কবুল হওয়ার নেয়ামত থেকে বঞ্চিত হয় না।”
📚 (শু‘আবুল ঈমান, হাদীস: ৪৫২৮)
🌿 শুদ্ধ ও আদর্শ ইসলামী শিক্ষার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান—
আজিমুল উম্মাহ গ্লোবাল ইসলামিক একাডেমি
আপনার মতামত লিখুন:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন